পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮

পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গ্রাম বাংলার পিঠার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘পিঠা উৎসবকে পরিবারের মধ্যে ফিরিয়ে আনতে হবে। পিঠা মানে বাঙালি, বাঙালি মানে পিঠা-পার্বণ। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৬ (বঙ্গাব্দ) উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘প্রতিবছর রাজশাহীতে পিঠা উৎসব আয়োজনের একটি তারিখ নির্ধারণ করলে তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়ণালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে পিঠা উৎসব শুধু ঢাকায় পালন করা হতো। এবার ঢাকার বাইরে রাজশাহী এবং সিলেটে এই উৎসব পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই উৎসব পালন করার পরিকল্পনা করা হচ্ছে।’

পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কে এম খালিদ বলেন, ‘পাটিসাপটা রাজশাহীর একটি ঐতিহ্যবাহী পিঠা। পাটিসাপটা পিঠাকে ব্র্যান্ডেড করার ওপর গুরুত্বারোপ করেন।’

নাট্য ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী এবং জাতীয় পিঠা উৎসবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম এবং রাজশাহী পিঠা উৎসবের সমন্বয়ক অধ্যাপক মলয় ভৌমিক বক্তৃতা করেন।

২০ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত পিঠা উৎসব চলবে। উৎসব মঞ্চে বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, সংগীত, আবৃত্তিসহ লোকজ পরিবেশনা থাকবে প্রতিদিন।

এদিকে সোমবার বিকেলে নগরীর মিঞাপাড়ায় অবস্থিত ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়িটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী কেএম খালিদ। এসময় তার সঙ্গে রাজশাহীর সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বলেন, ‘ঋত্বিক ঘটকের বাড়িটি ঐতিহ্যবাহী। এই বাড়ি রক্ষায় প্রত্মতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী