মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলাকেটে হত্যা, ছেলে নিরুদ্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৪

ঘটনাস্থলে মানুষের ভিড়

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ের পুলিশ ফাঁড়ির পাশে টিঅ্যান্ডটি কলোনির মধ্যে রাশিদা বেগম (৬৫) নামে একজন নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতের কোনও সময়ে তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই মহল্লার প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টারের স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে নিহতকে জবাই করা ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার হাসিবুর রহমান ও সদর সার্কেল অফিসার স্নিগ্ধ আকতার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে পরিবার পরিকল্পনা দফতরের স্বাস্থ্যকর্মী নাসিম ইমরান ওরফে লিয়ন (৩৫) নিরুদ্দেশ রয়েছেন।

লিয়নের স্ত্রীসহ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম।

সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, আলামত জব্দ করার পর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দুই ছেলে ও এক মেয়ে থাকলেও ঘটনার সময় বড় ছেলে লিয়নই বাড়ি ছিলেন। ঘটনার পর তিনি নিরুদ্দেশ। এই ঘটনার জন্য তাকে প্রাথমিকভাবে সন্দেহের চোখে দেখছে পুলিশ। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান