বাঁশবাগানে শিশুর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০

বাঁশবাগান থেকে শিশুর লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর মোসলেমা খাতুন রিমা নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা এলাকার একটি বাঁশবাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে রিমাকে।

রিমা চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সোমবার দুপরে বাড়ি থেকে বের হয় রিমা। পরে বিকালে তার সন্ধান না পাওয়ায় খোঁজাখুজি শুরু করে স্বজনরা। তার নিখোঁজ সংবাদ মাইকেও ঘোষণা করা হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও রিমার খোঁজ মেলেনি। রাতে তার বাবা সদর মডেল থানায় একটি হারানো জিডি করেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি বাঁশবাগানে রিমার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাহবুব আলম খান আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর রিমাকে হত্যা করা হয়েছে। সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছে পুলিশ।’

এ ঘটনায় রিমার পরিবার ও এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের