কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরের সেবার আশ্বাস পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪

বিল্পব কুমার দেব ও ড. মো. আব্দুস শহীদ এমপি (ছবি: সংগৃহীত) ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, ‘ত্রিপুরার রাজধানী আগরতলায় বিমানবন্দর করার জন্য ভারতকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া না দিলেও কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসব (ছবি: সংগৃহীত)

বিপ্লব কুমার দেব বলেন, ‘বিমানবন্দরের জন্য বাংলাদেশ জমি দিতে রাজি হয়নি। তবে ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করেন ত্রিপুরার শিল্পীরা। ত্রিপুরা রাজবাড়ী হিসেবে খ্যাত উজ্জয়ন্ত প্রাসাদে পর্যটন উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সংসদ সদস্য (এমপি) প্রতিমা ভৌমিক ও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসব (ছবি: সংগৃহীত)

উৎসবে আরও অংশ নিয়েছেন মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদসহ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের