প্রবেশপত্রে ভুল ছবি, পরীক্ষা দিতে পারছে না শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৯

প্রবেশপত্রে ভুল ছবি, পরীক্ষা দিতে পারছে না শিক্ষার্থী

বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের ভুলে পরীক্ষা দিতে পারছে না কুমিল্লার দাখিলের (এসএসসি) এক ছাত্র। বুড়িচং উপজেলার শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. বিল্লাল হোসেনের প্রবেশপত্রে ভুল ছবি আসায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের দিন আংশিক পরীক্ষা দেওয়ার পর তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

ছাত্রের মা রুবী আক্তার জানান, বিল্লাল হোসেনের পরীক্ষা কেন্দ্র বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে। আট দিন পরীক্ষা দেওয়ার পর তাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। এতে তার ছেলের শিক্ষা জীবন নষ্ট হওয়ার পথে। মাদ্রাসার সুপারের (প্রধান) নিকট বার বার গেলেও তিনি কোনও সুরাহা করতে পারেননি। বিশেষ ব্যবস্থা তার বাকি পরীক্ষাগুলো নেওয়ার আবেদন জানান তিনি।

শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মীর হোসেন বলেন, ‘বিল্লাল হোসেনের প্রবেশপত্রে ভুল ছবির বিষয় নিয়ে মাদ্রাসা বোর্ডে গিয়েছিলাম।’ অ্যাসিট্যান্ট কন্ট্রোলার জালাল উদ্দিন তালুকদার তাকে পাত্তা দেননি বলেও তিনি জানান।

মাদ্রাসা বোর্ডের কুমিল্লা অফিসের দায়িত্বে থাকা আলতাফ হোসেন বলেন, ‘সুপারের কিছু গাফিলতি ছিল। তিনি সময়মতো সংশোধন করলে সমস্যাটি হতো না।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘আগে জানলে একটা ব্যবস্থা নেওয়া যেতো। তবুও শিক্ষা কর্মকর্তাকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের