মাদক সেবনে বাধা, সোনা ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে দোকান লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪১

 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় সোনা ব্যবসায়ী রুহুল আমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার পাশাপাশি দোকানে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় আবু তাহের মেম্বারের মার্কেটে সোনা ব্যবসায়ী রুহুল আমিন দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু দোকানের সামনে ও ভেতরে বসে কাফুরদী এলাকার আশ্রব আলীর ছেলের ফারুক, ইকবালের ছেলে সাইদুল, মিলন পাগলার ছেলে মোস্তাক এবং ওই এলাকার সোহানসহ ৮-১০ জনের একটি দল মাদক সেবন করতো। তাদের মাদক সেবনে বাধা দেওয়ায় রবিবার রাতে ব্যবসায়ী রুহুল আমিনকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি পিটিয়ে আহত করে মাদক সেবনকারীরা। পরে তারা দোকান থেকে চার ভরি সোনার অলংকার, ৮৫ ভরি রুপা ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

আহত রুহুলের ভাই সুজন বলেন, দোকানের ভেতরে বসে মাদক সেবন করতে বাধা দেওয়ায় তার ভাইকে পিটিয়ে আহত করে সোনার অলংকার, নগদ টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী