নওগাঁয় সিঙ্গাপুর ফেরত যুবক করোনামুক্ত

নওগাঁ প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ১০:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ১০:৪৬

নওগাঁ

নওগাঁয় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবকের শরীরে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোগীর শরীরে করোনা ভাইরাসের কোনও ধরনের উপসর্গ পাওয়া যায়নি। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।’

উল্লেখ্য, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালে গত সোমবার (২ ফেব্রুয়ারি) এক যুবককে ভর্তি করা হয়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেন।

 আরও পড়ুন: নওগাঁয় করোনা ভাইরাস আতঙ্কে হাসপাতাল ছাড়ছে রোগীরা

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি