সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে কাউকে ছাড় নয়: আইজিপি

রাঙামাটি প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ২০:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ২১:২৪

রাঙামাটিতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না, সে যেই হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের যা যা করার দরকার আমরা তা-ই করে যাচ্ছি।’

বুধবার (৪ মার্চ) বিকালে রাঙামাটিতে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এছাড়াও অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বুধবার বিকাল সাড়ে ৩টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আইজিপি। এরপর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও প্যারেডে সালাম গ্রহণ করেন তিনি। পরে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে ছিল নারী-পুরুষ উভয় পুলিশ সদস্যের পৃথক ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া পৃথকভাবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটির বিভিন্ন হেডম্যান-কার্বারি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। এরপর অনুষ্ঠিত হয় নারীদের বালিশ খেলা ও তৈলাক্ত কলাগাছ আরোহণ প্রতিযোগিতা। সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ