সিলেটে করোনা সন্দেহে চিকিৎসাধীন দুবাই ফেরত যুবকের নমুনা সংগ্রহ

সিলেট প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৭:৩০আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:৩৪

ছবি: সংগৃহীত সিলেটে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসাধীন এক যুবকের রক্তসহ শরীরের অন্যান্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) তার শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের একটি দল। বর্তমানে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী যুবক করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে আরও দুই দিন সময় লাগবে। বৃহস্পতিবার তার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, ওই যুবক গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন। শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেওয়ায় গত বুধবার প্রথমে তিনি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। বিস্তারিত জানার পর চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কিংবা ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে জাকারিয়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসকরা তার সমস্যা শুনে ধারণা করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী