বাদীপক্ষের মারপিটে প্রধান আসামির মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ২০:১০আপডেট : ০৫ মার্চ ২০২০, ২০:২৯

আহাদ আলী ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের মামলার বাদী পক্ষের মারধরে আহাদ আলী নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার কুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহাদ আলী কুলবাড়ীয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

নিহতের বোন জামেনা খাতুন অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে কুলবাড়িয়া বাজারে বসে ছিলেন ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি আহাদ আলী। সে সময় মামলার বাদী প্রতিবেশী নিছার উদ্দিন লোকজন সঙ্গে নিয়ে তাকে ধরে বাজারে পেছনের কলাবাগানে গিয়ে মারধর করে। মারধরে অসুস্থ হলে পড়লে তারা আহাদ আলীকে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আহাদ আলীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত রবিবার বাদীর এক স্বজন আহাদের বাড়িতে গেলে সে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ এনে থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে আহাদ আলী পলাতক ছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের