অপহরণ ও চাঁদাবাজি: চার ছাত্রলীগকর্মী বহিষ্কার

মাগুরা প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৫:৫৭আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৬:১৪

মাগুরা অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত অধিকারী শিশিরসহ চার ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) জেলা ছাত্রলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত অন্য তিন জন হলেন- মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ইমন শেখ, জেলা ছাত্রলীগের সদস্য নয়ন মোল্যা ও টুটুল।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। মানবিক কল্যাণ ও দেশপ্রেমের দৃঢ় চেতনা  নিয়ে এ সংগঠনের পথ চলা। সেখানে কোনও ধরনের অন্যায় অপরাধ মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ওই চার জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মহম্মদপুরের বালিদিয়ার তিন ব্যক্তিকে মাগুরা শহর থেকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এ কারণে চার জনকে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'আরও দুই জনের বিষয়ে তদন্ত চলছে। আমরা ঘটনার পরপরই বিষয়টি নিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে আলোচনা করেছি। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক  ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম