গোপালগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ১৯:১৭আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৯:৪৭

শিশুর মৃতদেহ নিয়ে স্বজনদের আহাজারি গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তরজলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বসার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলো–স্থানীয় খোকন মণ্ডলের মেয়ে শশী মণ্ডল (৩) ও বিপুল মণ্ডলের মেয়ে শ্রীজা মণ্ডল (৩)।  

সিন্ধিয়াঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, রবিবার দুপুরে দুই চাচাতো বোন বাড়ির উঠানে খেলা করছিল। বেলা ৩টার দিকে পরিবারের লোকজন খোঁজ করে তাদের সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী