বিয়ের অনুষ্ঠানে আর যাওয়া হলো না দুই ভাইয়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ০৯:৩৯আপডেট : ১০ মার্চ ২০২০, ০৯:৪৪

বিয়ের অনুষ্ঠানে আর যাওয়া হলো না দুই ভাইয়ের

সিরাজগঞ্জে বাসের চাপায় মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ও তার চাচাতো নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দের ঢাকা-রাজশাহী মহাসড়কের মফিজ মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গুলাহার গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) এবং তার চাচাতো ভাই আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মিরাজ ও তার চাচাতো ভাই হাসিনুর মোটরসাইকেলে করে দিনাজপুর চিরিরবন্দর যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের লাশ হস্তান্তরে স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম