শরীরে তাপ বেশি, ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৫:০৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৫:৩৭

ব্রাহ্মণবাড়িয়া

শরীরের তাপমাত্রা বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে আগরতলা স্থলবন্দর দিয়ে আখাউড়ায় আসেন সুভাষ সরকার (৩০) নামে এক ব্যক্তি। কিন্তু আখাউড়া বন্দরের নো-ম্যানস ল্যান্ডের স্বাস্থ্য পরীক্ষকদের কাছে তার শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ে। এরপর তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে ফের ভারতে ফিরিয়ে দেওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি ছিল। তাই তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের