জুতায় মিললো ৯টি সোনার বার

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৯:৪৫আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:২৩

জুতায় করে সোনার বার পাচার ভারতে পাচারের সময় ৯ পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মিলন মিয়া (২৮)। তিনি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মো. ওহাব আলীর ছেলে। জুতায় করে সোনার বার পাচার

বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারি মিলন মিয়াকে আটক করা হয়। এরপর তার জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস সোনার বার উদ্ধার হয়। উদ্ধারকৃত বারের ওজন এক কেজি ১৪৭.৫ গ্রাম, যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম