‘হারিয়ে যাওয়ার’ পাঁচ বছর পর ভারত থেকে ফিরলেন আমেনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ১৯:১২আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:১৭

‘হারিয়ে যাওয়ার’ পাঁচ বছর পর ভারত থেকে ফিরলেন আমেনা

প্রায় পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ফিরে এসেছেন মানসিক প্রতিবন্ধী নারী আমেনা বেগম (৫৫)। তিনি ঢাকার তেজগাঁও রেলগেট এলাকার মৌলভী মোখলেছুর রহমানের স্ত্রী।

ভারতের ত্রিপুরার আগরতলা বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতায় বুধবার (১১ মার্চ) দেশে ফেরানো হয় তাকে। স্থলবন্দরের নো-ম্যানস ল্যান্ডে পৌঁছানোর পরপরই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাকে পাঁচ বছর পর ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মেয়ে। মেয়েকে দেখেই জড়িয়ে ধরেন মা।

এসময় আগরতলার বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা মো. জাকির হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা আমেনা বেগমকে স্বজনদের কাছে তুলে দিয়েছেন।

পরিবার সূত্রে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানা গেছে, ২০১৫ সালের আগস্ট মাসে ঢাকা থেকে হারিয়ে যান মানসিক প্রতিবন্ধী আমেনা বেগম। তাকে উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘর থানা পুলিশ। ২০১৫ সালের ২৪ আগস্ট সেখানকার নরসিংগর মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এক পর্যায়ে নিজের নাম ঠিকানা বলতে শুরু করেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর দুই দেশের সরকারের সহযোগিতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দেশে ফিরে আসেন আমেনা বেগম।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল হান্নান জানান, গত বছর ওই হাসপাতাল থেকেই বাংলাদেশের অপর এক বাকপ্রতিবন্ধী নিখোঁজ নারীকে দেশে আনা হয়। তখন ওই হাসপাতালে আসা সমাজকর্মী খায়রুল আলম আমেনা বেগমের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হন। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা জানান, কোনও দেশের নাগরিক হারিয়ে গেলে বা প্রতিবেশী দেশে পাওয়া গেলে তাকে ফিরিয়ে আনার জন্যে রাষ্ট্রের কিছু নিয়ম আছে। তা অনুসরণ করে সরকারিভাবে তাকে ফিরিয়ে আনা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের