লক্ষাধিক ইয়াবা উদ্ধার মামলা: পলাতক যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০২০, ১২:০০আপডেট : ১২ মার্চ ২০২০, ১২:১৪

চট্টগ্রাম এক লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি ইকবাল আল ফারুককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল আল ফারুক কর্ণফুলী উপজেলার শিকলবাহা ই্উনিয়নের শিকলবাহা দ্বীপ কালারমোড়ল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক।

ওসি মোহাম্মদ ইসমাইল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াবার মামলায় জামিনে গিয়ে ফারুক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

২০১৮ সালের ২৩ অক্টোবর পুলিশ কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠী কবরস্থান এলাকা থেকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। পরে এ ঘটনায় ফারুককে প্রধান আসামি করে পুলিশ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় জামিনে বের হওয়ার পর ফারুক এতদিন পলাতক ছিলেন।

মামলার অপর আসামিরা হলেন- মো. মহসিন, হেলাল, ওসমান, মো. আব্দুস সালাম, মো. ইউসুফ ও মোহাম্মদ সেলিম।

উত্তর জেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘ইকবাল আল ফারুক যুবলীগের সদস্য। তবে তার নামে যে মামলা আছে সেটা আমরা জানি না। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’  

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান