করোনা ভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রি: দুই জনের দণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ১৩:২৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৩:৪৩

করোনা ভাইরাসের প্রতিষেধকের কথা বলে প্রতারণা নেত্রকোনায় করোনা ভাইরাসের কথিত প্রতিষেধক বিক্রির কথা বলে প্রতারণার দায়ে দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা হলো- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল (২৭)।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান,  বুধবার সারাদিন ও বৃহস্পতিবার সকাল থেকে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে মাইকিং করে করোনা ভাইরাসের প্রতিষেধক বিক্রি করার প্রচার চালায় রুবেল মিয়া। বৃহস্পতিবার বিকাল থেকে রুবেল ও কথিত ডাক্তার পরিচয়দানকারী রাশেদুল ইসলাম গন্ডা এলাকার পাহারপুর ঈদগাহ মাঠে করোনা ভাইরাসের প্রতিষেধক নামে কিছু ওষুধ বিক্রি করছিল প্রতারণার মাধ্যমে। খবর পেয়ে বিকাল সোয়া ৪টার দিকে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা আয়ুর্বেদ জাতীয় কিছু ওষুধ জব্দ করা হয়। পরে আটকদের কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক দুই জনকে দুই বছর করে কারাদণ্ড দেন।

আরও পড়ুন- কোভিড-১৯ নিয়ে মিথ্যা তথ্য দিলে দুই মাসের কারাদণ্ড

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে