জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, রাষ্ট্রপতি সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া তিনি তিন বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।







