শীতলক্ষ্যায় দুই ব্যক্তির লাশ, পুলিশের ধারণা হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ১৭:২৭আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:৪৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া বাজার ঘাট ও কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তাদের হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জের ওসি মাহমুদ হোসেন। নিহতদের মধ্যে একজনের পরনে ছিল সাদা শার্ট ও লুঙ্গি। অন্যজনের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

ওসি আরও জানান, ‘বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ধরন দেখে মনে হচ্ছে দুই জনকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম