দুইশ' বছরের ঐতিহ্যবাহী স্নানোৎসব ও মহা-বারুনী মেলা স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ১৩:৪৯আপডেট : ২০ মার্চ ২০২০, ১৪:০৩

গোপালগঞ্জ গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ স্নানোৎসব ও মহা-বারুনী মেলা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ ও ২২ মার্চ স্নানোৎসব ও বারুনী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর স্নানোৎসব ও বারুনী মেলা স্থগিতের ঘোষণা দেন।

দুইশ' বছর ধরে দলিত হিন্দু সম্প্রদায়ের ত্রাণকর্তা হিসেবে খ্যাত হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে প্রতিবছর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে ঐতিহ্যবাহী ঠাকুর বাড়িতে এ স্নানোৎসব ও মহা-বারুণী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ স্নানোৎসবে দেশ বিদেশের লাখ লাখ ভক্ত যোগ দেন।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম