কোয়ারেন্টিন নয়, প্রবাসীর পারিবারিক সালিশ দেখতে সেই ভিড়

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২০ মার্চ ২০২০, ২১:১০আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১০

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে অস্ট্রেলিয়াফেরত এক দম্পতির হোম কোয়ারেন্টিন দেখতে জনতার ভিড়ের যে ছবি ভাইরাল হয়েছিল, সে ব্যাপারে অন্য তথ্য জানা গেছে। সরেজমিনে জানা যায়, ওই দম্পতির পারিবারিক দ্বন্দ্বের বিচার সালিশ দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সরেজমিনে ঘুরে এসে তিনি ট্রিবিউনকে এ তথ্য জানান।

সূত্র জানায়, জেলার নবীগঞ্জ পৌর শহরের গুয়াউড়ি গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী এক দম্পতি সম্প্রতি দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরে ধনঞ্জয় দেব তার স্ত্রীর পাসপোর্টসহ সব কাগজপত্র নিয়ে নেন। এরপর তিনি স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে আত্মীয়ের বাড়িতে চলে যান। কিন্তু বৃহস্পতিবার ধনঞ্জয় দেবের স্ত্রী তার বাবাকে নিয়ে পাসপোর্ট নিতে স্বামীর বাড়িতে যান। এ সময় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তাই উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়। ভিড়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোয়ারেন্টিন দেখতে জনতার ভিড় বলে প্রচারিত হলে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল জানান, বাড়িতে আসার পর প্রবাসীকে কোথাও ঘুরতে নিষেধ ও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘স্বামী স্ত্রীর দ্বন্দ্বের সালিশ দেখতেই ভিড় করেছিল স্থানীয় কয়েকজন। করোনা ভাইরাসের কোয়ারেন্টিন দেখতে উৎসুক জনতার ভিড় উল্লেখ করে যে ছবি প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা।’

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ বলেন, ‘তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। তাই বিষয়টি সালিশের মাধ্যমে আমরা সমাধান করে দিই। কিন্তু এ বিষয়টিকে নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারিত হয়েছে।’

 

/আইএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম