গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

গাইবান্ধা প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৮:৫৬আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:০৩

গাইবান্ধা জেলা গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রগুলোতে চলছে গণনা। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। তবে দুই উপজেলায় ভোট পড়েছে শতকরা ৪৫ ভাগের বেশি। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান এ তথ্য জানান।

সরেজমিন অধিকাংশ কেন্দ্রই ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে কিছু কিছু কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ কোনও প্রার্থীই করেননি। স্ব-স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, দুপুরের পর ভোট কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা এবং নেতাকর্মীদের মারধরসহ অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তোলেন বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন– আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী। এছাড়া জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি নির্বাচন থেকে সরে গত ১৭ মার্চ নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের