গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৭:৪৯আপডেট : ২২ মার্চ ২০২০, ২৩:০৫

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন করা হয়েছে গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলা। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসী করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় রবিবার (২২ মার্চ) ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। লকডাউনের ঘোষণা দিয়েছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।

ইউএনও’র স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরবর্তী সময়ে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে  উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। ফলে সাদুল্লাপুরে  করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষদের সুরক্ষার জন্য করোনা প্রতিরোধ কমিটি সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। 

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম