২৫ মার্চ থেকে খুলনায় দূরপাল্লার যান চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১৪:৩১আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৪:৪৫

বাস চলাচল বন্ধ (ফাইল ছবি) খুলনা থেকে দূরপাল্লার পরিবহণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে সকাল ৬টা থেকে খুলনা থেকে কোনও বিভাগীয় সদরের উদ্দেশে কোনও পরিবহন ছাড়বে না। তবে খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।  

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে খুলনা মোটর শ্র‌মিক ইউনিয়নের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

এর আগে করোনা ভাইরাস আতঙ্কে যাত্রী কম হওয়ায় এবং সংক্রমণ প্রতিরোধে গত শুকবার (২০ মার্চ) থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস বন্ধ রাখা হয়েছে। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ২৭। এই ভাইরাসের কারণে মৃতের সংখ্যা দুই জন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম