ইনানীতে কোয়ারেন্টিনের জন্য ৩ রিসোর্ট

কক্সবাজার প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ২১:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:১৫

কক্সবাজার কক্সবাজারের উখিয়ার ইনানীতে কোয়ারেন্টিনের জন্য তিনটি রিসোর্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন ও সমুদ্র সৈকত ঘেঁষা ওই তিনটি আবাসিক রিসোর্ট রিকুইজিশন দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কোয়ারেন্টিনের নির্ধারিত রিসোর্টগুলো হচ্ছে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী বীচ এলাকার লা বেলা রিসোর্ট, পেভেল স্টোন রিসোর্ট ও রয়েল স্টোন রিসোর্ট।

ইতোমধ্যে রিসোর্টগুলোতে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এসব রিসোর্টে ১৫০টি বেড প্রস্তুুত করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, নির্ধারিত তিনটি রিসোর্ট রিকুইজিশন করে আপদকালীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। গত ২২ মার্চ কক্সবাজার জেলা প্রশাসন প্রতিটি উপজেলায় কমপক্ষে ১০০ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বেড প্রস্তুতের জন্য নির্দেশনা দেয়।

তিনটি রিসোর্টকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসাবে পরিণত করতে অবশিষ্ট কাজ আগামী ২৫ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান নিকারুজ্জামান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম