পণ্যের বাড়তি দাম রাখায় ফেনীতে ১০ দোকানিকে জরিমানা

ফেনী প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০০:২৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:৩২

 করোনার প্রভাবে নিত্যপণ্যের বাড়তি দাম রাখায় ফেনীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১০ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পৃথক অভিযানকালে এই জরিমানা করে ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা এই তথ্য নিশ্চিত করেন ।

সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, সদর উপজেলার লেমুয়া বাজারে মূল্যতালিকা না থাকায় নুরুল আবছারকে দুই হাজার, জসিম উদ্দিনকে দুই হাজার, নুরুল আমিনকে তিন হাজার, বিমল চন্দ্র নাথকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, সদর উপজেলার ফাজিলপুর বাজারের শাহজাহান স্টোরকে পাঁচ হাজার, সেকান্দর স্টোরকে দুই হাজার, দিপিকা স্টোরকে ১০ হাজার, কসকা বাজারের মিজান স্টোরকে দুই হাজার ও লেমুয়া বাজারে নুর স্টোরকে চার হাজার, ট্রাঙ্ক রোডের সান সার্জিকেলকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আবদুর রহমান, জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন। অভিযানকালে করোনা সচেতনতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম