কুমিল্লায় একদিনে ৫৮০ জন নতুন করে হোম কোয়ারেন্টিনে

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০৩:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৩:৪০

হোম কোয়ারেন্টিন

করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫৮০ জন ব্যক্তি নতুন করে হোম কোয়ারেন্টিনে গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কুমিল্লার জেলা ও উপজেলা মিলে ১ হাজার ৫৮৩ জন ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের অধিকাংশই প্রবাসী।

করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে এসব প্রবাসী বাংলাদেশে এসেছেন। এ কারণে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে তাদের শারীরিক অবস্থার তথ্য নিবিড়ভাবে নজরদারি করছে পুলিশ ও প্রশাসন।

কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে, গত ১ মার্চ থেকে প্রায় ১৫ হাজার প্রবাসী বিভিন্ন দেশ থেকে কুমিল্লায়  এসেছেন। কিন্তু, সেই তুলনায় হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ১ হাজার ৫৮৩ জন প্রবাসী। হোম কোয়ারেন্টিনে থাকা এসব প্রবাসীর সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে কুমিল্লায় এসেছেন। তার মধ্য হোম কোয়ারেন্টিনের নির্দেশ মানছেন মাত্র ১ হাজার ৫৮৩ জন ব্যক্তি। তবে এ পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি। তবে কুমিল্লা এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী