কোয়ারেন্টিনে দুবাই প্রবাসী, তথ্য দেওয়ার সন্দেহে গৃহবধূকে মারপিট

নোয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২০:৪৬আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:১৮

প্রবাসীর ভাইয়ের হামলায় আহত নারী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে এক দুবাই প্রবাসীকে বসুরহাট পৌরভবনে স্থাপিত হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ওই প্রবাসীর তথ্য দেওয়ার সন্দেহে একই বাড়ির গৃহবধূ চামেলী আক্তারকে (৩২) পিটিয়ে জখম করেছে প্রবাসীর স্বজনেরা। এ ঘটনায় মামলা হলে পুলিশ ওই প্রবাসীর বড় ভাই ওমর ফারুক বাবুলকে (২৯) গ্রেফতার করে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের নূর মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার ওমর ফারুক বাবুল একই বাড়ির আহম্মদ উল্যার ছেলে।

মামলার এজাহারে জানা যায়, গত ২০ মার্চ ওই দুবাই প্রবাসী কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে আসা-যাওয়া করেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ওই প্রবাসীকে ধরে বসুরহাট পৌরভবনে স্থাপিত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে নিয়ে আসে।

পুলিশকে তথ্য দিয়েছে এমন সন্দেহে প্রবাসীর বড় ভাই ওমর ফারুক বাবুল তাদের পাশের ঘরের গৃহবধূ চামেলী আক্তারের ওপর হামলা চালান। তাকে পিটিয়ে আহত করেন। এতে গৃহবধূর মাথা ফেটে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তথ্য দেওয়ার সন্দেহে ওই গৃহবধূকে পিটিয়ে জখম করে প্রবাসীর পরিবারের লোকজন। ঘটনায় আহত গৃহবধূর স্বামী রমজান আলী বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বিকালে ওমর ফারুক বাবুলকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী