লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রোহিঙ্গা সদস্যকে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২১:০৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:০৬

টেকনাফ কক্সবাজারের টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মাদ আবু তাহের বাবুর্চি (৩৮) নামে এক রোহিঙ্গা সদস্য নিহত হয়েছেন। সে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া মোহাম্মদ এবাদুল্লাহর ছেলে। স্থানীয় এক বাসিন্দার ভাড়াবাসায় তারা বসবাস করছিল।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালের দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় লুডু খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় লুডু খেলার এক পর্যায়ে কথা কাটাকাটির হয় তাদের মধ্যে। কিছুক্ষণ পরে প্রতিপক্ষরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসিম ইকবাল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম