সম্প্রতি দেশে আসা বিদেশিরাও মানছেন না কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০২০, ১৮:০৬আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৮:১৯

চট্টগ্রাম

প্রবাসী ও স্থানীয় জনগণ তো কোয়ারেন্টির ঠিকমতো মানছেন না বলে বারবার অভিযোগ উঠছে। এরমধ্যেই জানা গেছে, বিদেশিরাও ঠিকমতো এটি মানছেন না। খোঁজ নিয়ে জানা যায়, এই মাসের ১১ মার্চ বাংলাদেশে এসেছেন জাপানের নাগরিক আকিরো সাইতো। ইমিগ্রেশনের তথ্যা অনুসারে, তার চট্টগ্রাম নগরীর উত্তর খুলশী এলাকার ২ নম্বর রোডের একটি বাসায় থাকার কথা। কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) ওই বাসায় গিয়ে তাকে পায়নি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলা ট্রিবিউনকে বলেন, 'আকিরো সাইতোর বাসায় গিয়ে দেখি তিনি বাসায় নেই। পরে বাসার কেয়ারটেকার এবং স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি, জাপান থেকে এসেই আকিরো সাইতো নিয়মিতভাবে নগরীর ইপিজেডে কর্মস্থল (গার্মেন্টস ফ্যাক্টরি, সেকশন-৭) এ যাতায়াত করছেন।'

তিনি আরও জানান, ওই বাড়িতে আরও কয়েকজন জাপানি নাগরিক বসবাস করছেন। তারাও কোয়ারেন্টিন মানছেন না। বাসাটিতে তাৎক্ষণিকভাবে লালা পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নাগরিকের নাম-পরিচয়সহ রেড স্টিকার লাগানো হয়। এছাড়াও জাপানিজ নাগরিকের বিষয়ে নজরদারি করতে খুলশী থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুধু এই বাসায় নয়, মঙ্গলবার খুলশী এলাকায় থাকা ৮ থেকে ১০ জনের বাসায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাসায় গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

অভিযান পরিচালনাকারী তৌহিদুল ইসলাম বলেন, 'আজকে অভিযানে গিয়ে আমরা জানতে পেরেছি, মার্চে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা ৩০ জনের বেশি নাগরিক খুলশী এলাকায় অবস্থান করছেন। তাদের ৮ থেকে ১০ জনের বাসায় আমরা গিয়ে দেখেছি, তারা হোম কোয়ারেন্টিন মানছেন না।'

তিনি আরও জানান, খুলশীর ২ নম্বর রোডের ১২/২ নম্বর বাসায় গিয়ে দেখা যায়- সেখানে দক্ষিণ কোরিয়ান রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। কোরিয়ান নাগরিক সি জং কিম গত ১৫ মার্চ বাংলাদেশে এসেছেন। তার ঠিকানা দেওয়া আছে এই রেস্টুরেন্টের। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনিও নেই। কেয়ারটেকার কাছ থেকে জানা যায়, তিনি মাঝে মধ্যে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে আসেন। স্থানীয় লোকজন জানিয়েছে, রেস্টুরেন্টে প্রচুর জাপানি-কোরিয়ান-চাইনিজদের আনাগোনা। তাৎক্ষণিকভাবে তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের