বগুড়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ০২:৩৪আপডেট : ২৬ মার্চ ২০২০, ০২:৫৬

সড়ক দুর্ঘটনা বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়া-খরনা বাইপাস সড়কের বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– শাজাহানপুর উপজেলার সাজাপুর পশ্চিমপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) এবং সাজাপুর আকন্দপাড়ার হান্নান মিয়ার ছেলে হাসান বাবু (১৮)।  এ দুর্ঘটনা আহত সাজিবুল ইসলাম (১৮) একই গ্রামের নুর আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ইমরান, বাবু ও সাজিবুল একটি মোটরসাইকেলে মাঝিড়া বন্দরের দিকে যাচ্ছিলেন।  রাত ৮টার দিকে তারা বেলপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনজনই আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইমরান ও বাবুকে মৃত ঘোষণা করেন। সাজিবুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেছেন, নিহত দুজনই ছাত্র বলে জানা গেছে।  তবে তারা কোথায় পড়ালেখা করেন তা এখনও জানা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের