‘বন্দুকযুদ্ধে’ ছয় মামলার আসামি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ০৯:৩৪আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৯:৪৮

বন্দুকযুদ্ধ সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ ছয়টি মামলার আসামি ওয়াহেদ আলী (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারডাঙ্গা ডাকেরবটতলায় তারক ঘোষের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

নিহত ওয়াহেদ আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের নবাব আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওয়াহেদ আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে বা কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি বলে পুলিশ দাবি করছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি আসাদুজ্জামান।

/এফএস/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন