ফাঁকা মহাসড়ক, যানবাহনশূন্য শিমুলিয়া ঘাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২০:৩৪আপডেট : ২৭ মার্চ ২০২০, ২৩:১৭

 করোনারোধে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় শুক্রবার (২৭ মার্চ) মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ফাঁকা দেখা গেছে। তবে করোনাভাইরাসের কারণে সরকারি ছুটি ঘোষণার দু’দিন আগেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলােমিটার সড়কে ছিল যানবাহনের ভীষণ রকম চাপ।

তবে শুক্রবার মহাসড়ক ফাঁকা দেখা গেছে। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কােনও গাড়ি তেমন চােখে পড়েনি।

শিমুলিয়া ঘাট অন্যদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও মােটামুটি একই অবস্থা ছিল। তবে দু’দিন আগেও দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট থেকে শুরু করে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলােমিটার রাস্তায় যানবাহনের প্রচুর চাপ ছিল। অথচ আজ পুরো রাস্তাই ছিল ফাঁকা। কিছু পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে।

সহকারী পুলিশ সুপার (ট্রাফিক, মুন্সীগঞ্জ) নাজমুর রায়হান জানান, করােনা ভাইরাসের কারণে সরকারি ছুটি ঘােষণার আগের দিন থেকে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। তবে এখন দুটি মহাসড়কে পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স এবং কিছু ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য গাড়ি ছিল না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম