ময়মনসিংহে করোনা চিকিৎসায় আইসিইউ ওয়ার্ড

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২০:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৫৩

ময়মনসিংহ ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ড স্থাপন করা হচ্ছে। ময়মনসিংহ সূর্য্যকান্ত এসকে হাসপাতালের টিবি ব্লকের ভবনে গণপূর্ত অধিদফতর এই আইসিইউ ওয়ার্ডের কাজ শুরু করেছে।  শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় এই আইসিইউ ওয়ার্ড স্থাপন করা হচ্ছে।  বৃহস্পতিবার থেকেই গণপূর্ত বিভাগের নেতৃত্বে কাজ শুরু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে। আগামী দু-একদিনের মধ্যেই স্বাস্থ্য অধিদফতর থেকে আইসিইউয়ের সব সরঞ্জাম চলে আসবে।  এই ওয়ার্ডের সঙ্গেই চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা কর্নার করা হচ্ছে।  

তিনি আরও জানান, করোনাভাইরাস সন্দেহজনক কাউকে পাওয়া গেলে তাকে আইসোলেশনে রাখা হবে।  এজন্য ১২০ বেডের ওয়ার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের