কিছু কেনার সময় দূরত্ব রাখতে হবে এক মিটার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২২:৫৮আপডেট : ২৭ মার্চ ২০২০, ২৩:০৮

সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু ঠাকুরগাঁওয়ে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় শুরু হয়েছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম। শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু করেন।

এ সময় সদর ইউএনও’র উপস্থিতিতে আধুনিক সদর হাসপাতালের সামনে ফার্মেসি ও জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোর সামনে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা হয়। এভাবে বিভিন্ন টিমের মাধ্যমে পুরো উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু করা হয়।

সদর ইউএনও জানান, ‘দোকান থেকে একজন ক্রেতা কিছু কিনতে আসলে ১ মিটার দূরত্বে অবস্থান করবে, এভাবে তার থেকে প্রত্যেক ক্রেতাই সেরকম ১ মি. দূরত্ব বজায় রাখবে। সেভাবেই মার্ক করা থাকবে। ক্রেতা বেশি হলে পরের লাইনেও দু’দিক থেকে ১ মিটার দূরত্ব বজায় রেখে যাতে অবস্থান করতে পারে, সেভাবে চতুর্ভুজ আকারে মার্ক করা হচ্ছে।’

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, ‘জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার জন্য উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, ‘পুরো জেলাতেই এভাবে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকার জন্য প্রত্যেক ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধে এটা সারা পৃথিবীতেই অবশ্য পালনীয় একটা বিষয় হিসেবে প্রমাণিত হয়েছে।’

এছাড়া, জগন্নাথপুর ইউনিয়নে সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় কয়েকটি চায়ের দোকানদারকে জরিমানা করেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম