গোপালগঞ্জে কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২৩:২৫আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:৪৬

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ওই নারী মারা যান। তিনি কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। গত ১০ মার্চ তিনি বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানান, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের চিকিৎসকরা তার অবস্থা ভালো না বলে জানিয়ে দিয়েছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ তিনি জানাতে পারেননি।

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে অধিকতর সুরক্ষার জন্য পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খবরটি শুনেছি। এ বিষয়ে আইইডিসিআরকে জানাবো।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, ওই নারী সদ্য ভারত থেকে দেশে ফেরেন। তিনি ক্যান্সারের শেষ স্টেজের রোগী ছিলেন। তবে অধিকতর সুরক্ষার জন্য ওই নারীর স্বজনরা যাতে ঘরের বাইরে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যদ্রব্য প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

এদিকে, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৫৭৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী