‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ২০:৪৮আপডেট : ৩০ জুন ২০২৫, ২০:৪৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান হয়। টুঙ্গিপাড়া উপজেলা পৌর টার্মিনালে এই সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কারও গোলাম নয়। ভারত চায় একটি দল সবসময় ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়, ভারতের গোলামি করতে নয়।’

তিনি বলেন, ‘আমরা ভারতকে বলবো, আপনারা যদি সত্যিই বাংলাদেশের উপকার করতে চান, তাহলে একটি দলের পক্ষ না নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি। উপদেষ্টাদের আত্মরক্ষার জন্য যদি অস্ত্র রাখতে হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কী হবে। সম্মেলনেও পুলিশি পাহারার প্রয়োজন পড়ে।’

এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি সে উপস্থিত ছিলেন খন্দকার মাসিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ।

এরপর বিকাল ৫টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি নামক এলাকায় উপজেলা এবং পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিএনপির নতুন নেতৃত্ব গঠিত হয়। এতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শেখ সালাউদ্দিন ও মনিরুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতি হিসবে ইমদাদ মোল্লা সাধারণ সম্পাদক হিসবে বাবু নির্বাচিত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের