বাড়িতে এসে নিঁখোজ ঢাবি শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৮:২১আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৮:২৪

মানিকগঞ্জ করোনার কারণে হল থেকে বাড়ি এসে নিঁখোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৬)। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে গত ২৭ মার্চ রাতে নিখোঁজ হন সাইফুল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ছোটভাই শরিফুল ইসলাম। সাইফুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ বলে জানিয়েছে তার পরিবার।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ঢাবি শিক্ষার্থী সাইফুলের নিখোঁজের বিষয়টি আমরা অবগত হয়েছি জিডির মাধ্যমে। তার সন্ধানচেষ্টা অব্যাহত রয়েছে

নিখোঁজ সাইফুলের চাচাতো ভাই অহিদুল ইসলাম জানান, করোনার প্রভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ আগে সাইফুল বাড়িতে আসেন। গত ২৭ মার্চ রাত ১০টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সেসময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাওয়া যায়নি।

সন্তান নিঁখোজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মা-বাবাসহ পুরো পরিবার। সাইফুলের বাবা তাহাজ উদ্দিন সন্তানের সন্ধানে প্রশাসনের সহায়তা চেয়েছেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম