করোনা সন্দেহে এক ব্যক্তি হাসপাতালে, ৩ পরিবার হোম কোয়ারেন্টিনে

বরিশাল প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৩:৪১আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৪:০৪

বরিশালে এক ব্যক্তি আক্রান্ত সন্দেহে তিন বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে পাঠায় প্রশাসন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর তার বাড়িসহ আশপাশের ৩টি বাড়ির সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকার ৪২ বছর বয়সী ওই ব্যক্তি কাশি, জ্বর, গলাব্যথাসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গোপনে অবস্থান করছিল। এমন সংবাদ লোকালয়ে জানাজানি হলে রবিবার রাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান ওই ব্যক্তি। তিনি সেখানে ভাড়া থাকতেন। সোমবার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক  নাহিদ ও বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ওই এলাকায় গিয়ে ৩ বাড়ির ৩ জনের করোনার উপসর্গের লক্ষণ থাকায় তাদের আগামী ১৪দিন বাড়িতে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশনা দিয়ে বাসাগুলোতে লিফলেট লাগিয়ে দেন। এছাড়া পলাতক ব্যক্তিকে খুঁজে বের করে তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, মেডিক্যাল ভর্তিকৃত ব্যক্তির অবস্থা দেখে প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া গেছে। তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা দ্রুতই তাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত জাহান খান জানান, খবরটি জানার সঙ্গে সঙ্গে ওই এলাকার ৩টি বাড়ির সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া যাওয়ায় প্রাথমিক অবস্থায় তাদেরকে হোম কোয়ারেন্টিন মেনে চলার নিদের্শনা দেওয়া হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম