এআইইউবিতে সিএস ফেস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) সিএস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এ ফেস্ট শুরু হয় বৃহস্পতিবরা (২৫ এপ্রিল)। সোমবার (২৮ এপ্রিল) ছিল সমাপনী অনুষ্ঠান। এআইইউবির কম্পিউটার ক্লাব (এসিসি) এ আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএস ফেস্টের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার প্রসার। বিগত বছরগুলোর মতো এবারও পুরোনো প্রতিযোগিতার পাশাপাশি নতুন কিছু প্রতিযোগিতার সংযোজনে সাজানো হয় এই ফেস্ট। এবার ১২টি ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফেস্টে বিভিন্ন স্কুল, কলেজ থেকে প্রায় ২ হাজার এবং এআইইউবি থেকে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। তারা বিচারকদের বিচারে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান