হিলিতে অসহায়দের বাড়ি বাড়ি খাদ্যসমগ্রী বিতরণ

হিলি প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৪:১৯আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:২১

হিলিতে অসহায়দের বাড়ি বাড়ি খাদ্যসমগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাটসহ সবকিছু বন্ধ থাকায় বিপাকে পড়া হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের মধ্যে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করেছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে হিলির পালিবটতলি গুচ্ছগ্রামে বসবাসরত হতদরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্যসামগ্রী।

হিলির পালিবটতলি গ্রামের ভ্যানচালক রবিউল ইসলাম ও শেরেগুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে নিষেধাজ্ঞা থাকায় গত কয়েকদিন ধরে ভ্যান নিয়ে বের হতে পারেননি। ফলে আয় রোজগার না থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়েছিলেন। রাতে গুচ্ছগ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে চেয়ারম্যান ও ইউএনও চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এতে করে খাবার নিয়ে দুশ্চিন্তা লাঘব হয়েছে।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, 'খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখহাসিনা ও দিনাজপুর -৬ আসনের এমপি শিবলী সাদিক প্রদত্ত এবং আমাদের নিজস্ব অর্থায়ানে হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছি। সেই সঙ্গে তাদের অনুরোধ জানাচ্ছি যাতে তারা কেউ বাকি কয়েকদিন ঘর থেকে না হন।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম