জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৬:৫৭আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:৫৮

জাল ভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে তিন জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। ‌

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান ভোটকেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামে দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেন নামে একজনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে হৃত্বিককে একমাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান ভোটকেন্দ্রে এবং মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন বিশ্বনাথপুর ভোটকেন্দ্রে অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হাসান শামীম জানান, অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি দেওয়া হয়। একমাসের দণ্ডপ্রাপ্ত হৃত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ‌

/এমএএ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম