চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৬:২৮আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৬:২৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একজন অটোরিকশা চালকের হাত-পা বেঁধে গলা কেটে হত্যার পর অটোটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম জামান মিয়া (৪৫)। তিনি উপজেলার বগাদি এলাকার মৃত শফি মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার মারুয়াদী এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) রোকনউজ্জামান জানান, মঙ্গলবার সকালে মারুয়াদী এলাকায় সড়কের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, সড়কের পাশে ফেলে রাখা জামানের দুই হাত গামছা দিয়ে বাঁধা এবং মুখ ও দুই পা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার জানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে নিহত জামান মিয়া অটো রিকশার চালক। রাতে কোনও এক সময় দুর্বৃত্তরা জামান মিয়াকে হত্যা করে তার অটোটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হত্যা মমলার প্রস্তুতি চলছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম