বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে কিশোরগঞ্জের নাগরিক ফোরাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৬:৪৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ২০:২৫

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে কিশোরগঞ্জের নাগরিক ফোরাম স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরা কিছুটা বিপাকে পড়েছেন। তাই তাদের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে সংগঠনটি। প্রথম পর্যায়ে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু ও দুই কেজি ডালের প্যাকেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি রেল স্টেশন, বাস টার্মিনাল, বাজারসহ শহরের অন্তত পঞ্চাশটি জায়গায় তারা বেসিন স্থাপন করেছে।

দিন-রাত পরিশ্রম করে তারা তৈরি করছে হাজার হাজার স্যানিটাইজার। মসজিদ ও মন্দিরগুলোতে পাঠানো হচ্ছে সাবান।
নাগরিক ফোরামের পাশাপাশি ইতোমধ্যে আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ধরনের কর্মসূচিতে মাঠে নেমেছে।

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি বলেন, 'করোনা পরিস্থিতি শুরু থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এই অরাজনৈতিক সংগঠনটি এর আগেও দেশের প্রতিটি দুর্যোগে নাগরিকদের উন্নয়নে কাজ করেছে।'

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম