নাটোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ, ৮ ঘণ্টা পর দাফন

নাটোর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২১:০০আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:০৬

লাশ উদ্ধার নাটোর রেলস্টেশনের প্রবেশপথে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আট ঘণ্টা পর দাফন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় মরদেহটি পাওয়ার পর রাত ৭টায় দাফন করা হয়। নাটোর পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন দাফনের বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানিয়েছে, রেলওয়ে পুলিশ, সদর থানা পুলিশ, আঞ্জুমান মুফিদুল ইসলাম ও নাটোর পৌর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গিয়েই লাশটি দাফনে দেরি হয়েছে। 

স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা জানান, মৃত ওই ব্যক্তিকে বেশ কিছুদিন থেকেই বিভিন্ন স্থানে ঘোড়াফেরা ও প্লাটফর্মে মানসিক ভারসাম্যহীনের মতো ঘুমিয়ে থাকতে দেখা গেছে। এ ব্যাপারে ছাড়পত্র দিয়ে পৌর কর্তৃপক্ষকে দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টার দিকে নাটোর রেলস্টেশনের প্রবেশপথের পাশেই একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়। বেশ কিছুক্ষণ পরে যোগাযোগে অপারগতার কথা জানিয়ে নাটোর রেলওয়েকে তারা সদর থানায় জানাতে বলে। এ বিষয়ে পৌর মেয়র উমা চৌধুরী জলির সঙ্গে যোগাযোগ করার পর তিনি আঞ্জুমান মুফিদুলে কথা বলেন। কিন্তু সমস্যার কারণে তারা দাফন করতে পারবে না বলে জানায়। পরে পৌর কর্তৃপক্ষ দাফন করে।

গোরস্তান পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও নাটের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন জানান, রাত ৭টার দিকে জানাজা শেষে মরদেহটি গাড়িখানা গোরস্তানে দাফন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম