করোনা নিয়ে গুজব ছড়ানোয় ২৩ জনকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১২:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৩৮

করোনাভাইরাস রাজশাহীতে করোনাভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্ন ভাবে গুজব ছড়ানোয় ২৩ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মঙ্গলবার ২৩ জনের কাছ থেকে মোট ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহী জেলা প্রশাসকের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়া উপজেলায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন। এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম