নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্রদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা

নরসিংদী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৮:৫২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৯:০৮

নরসিংদী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে নরসিংদী শহরে দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি চালু করেছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে শহরের রাঁধুনী নামে একটি রেস্টুরেন্ট থেকে এ খাবার বিতরণ শুরু করা হয়েছে। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া জেলার সব খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শহরের অসহায় দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষরা বিপাকে পড়ছেন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে তাদের উপার্জনও বন্ধ হয়ে গেছে। এসব দিক চিন্তা করে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ চালু করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ওই রেস্টুরেন্ট থেকে খাবার বিতরণ চালু থাকবে। বরাদ্দ খাবারের মধ্যে রয়েছে– ভাত, ডাল, সবজি ও ডিম।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম