জ্বর-কাশি নিয়ে ঢাকাফেরত ব্যক্তির বাড়ি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২২:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪৬

লকডাউন টাঙ্গাইলের বাসাইলে জ্বর-কাশি নিয়ে হানিফ খান (৩৫) নামে এক ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে ফেরায় করোনা সন্দেহে তার বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার ( ১ এপ্রিল) সন্ধ্যায় বাড়িটি লকডাউন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ লকডাউনের ঘোষণা দেন।

হানিফ খান ওই গ্রামের মৃত দৌলত খানের ছেলে। হানিফ খান হাজীপুরের কাশিমপুর সর্দারগঞ্জ এলাকায় মুদি দোকানদার এবং তার স্ত্রী লাকী বেগম একটি সুতার ফ্যাক্টরিতে কাজ করেন। ওই পরিবারে আট সদস্য রয়েছে।

জানা গেছে, হানিফ খান জ্বর-কাশি নিয়ে মঙ্গলবার ঢাকা থেকে সখীপুর উপজেলার রতনপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে স্থানীয়দের সন্দেহ হলে বুধবার (১ এপ্রিল) বিকালে হানিফ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসাইল উপজেলার বাথুলীসাদীতে নিজ বাড়িতে ওঠেন। সেখানেও স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী মেডিক্যাল টিম নিয়ে ওই বাড়িতে হাজির হন। মেডিক্যাল টিমের পরামর্শক্রমে বাড়িটি লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ‘ওই পরিবারের ১৪ দিনের খাবারের ব্যবস্থা করার কথা স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিককে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম