লক্ষ্মীপুরে জ্বরে এক ব্যক্তির মৃত্যু, ১৫ পরিবার লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৫:১৩আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৫:১৩

লক্ষ্মীপুর জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিহতের নিজ বাড়ির ১৫টি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

মৃত রেজাউল করিম জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর মারা যান। এর আগেও তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। তার বাড়িতে দুই জন ইতালিফেরত প্রবাসী ছিলেন। তারা এখনও বাড়িতে অবস্থান করছেন।

লক্ষ্মীপুর থানার অফিসার ইনর্চাজ আজিজুর রহমান জানান তাদের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তাদের বাড়িতে কেউ যেতেও পারবে না। তাদের জরুরি কোনও কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদের প্রযোজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক